বঙ্গবন্ধুর  ভাস্কর্যের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে  মিছিল ও প্রতিবাদ সমাবেশ 


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪০ পিএম, ২০২০-১২-১৩

 বঙ্গবন্ধুর  ভাস্কর্যের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে রাঙামাটিতে  মিছিল ও প্রতিবাদ সমাবেশ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য নিমার্ণে বিরোধিতাকারী ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর  ভাস্কর্যের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা,পৌর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দরা ।


 রবিবার সকালে বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌরসভা চত্তর থেকে শুরু করে রাঙামাটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে প্রতবিাদ সমাবেশে মিলিত হয়।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে  বাংলাদেশ কৃষকলীগ রাঙামাটি জেলা শাখার  সভাপতি জাহিদ আক্তার এর সভাপতিত্বে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা যুব মহিলা-লীগের সভাপতি রোকেয়া আক্তারসহ জেলা আওয়ামীলীগের  বিভিন্ন  অংগসংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর  ভাস্কর্যের উপর হামলাকারী এবং তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।